ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

খিলক্ষেতে ডিবি-ছিনতাইকারী গুলি বিনিময়, নিহত ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে

খিলক্ষেতে ডিবি-ছিনতাইকারী গুলি বিনিময়, নিহত ২

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে দুই যুবক।
গতকাল সোমবার (১৭ মে) রাত আড়াইটার দিকে খিলক্ষেত এলাকার কাওলায় ডিবি পুলিশের অভিযানকালে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো- এনামুল ও রাসেল। এসময় সিএনজিসহ নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে ডিবি পুলিশের দুটি দল পূর্বাচলগামী ফ্লাইওভার ও কাওলা এলাকার সড়কে চেকপোস্ট বসিয়েছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া সবুজ রঙের একটি সিএনজিতে কয়েকজন যাচ্ছিলো। তল্লাশির জন্য সেটিকে থামার ইশারা করলে তারা সিগন্যাল অমান্য করে এবং দ্রুতগতিতে কাওলার দিকে পালিয়ে যেতে থাকে।

বিষয়টি ডিবির প্রথম দলটি ওয়াকিটকিতে দ্বিতীয় দলকে সতর্ক করলে তারা রাস্তা বন্ধ করে দেয় ও সিএনজিকে ধাওয়া করতে থাকে। প্রথম দলটিও সিএনজির পিছু পিছু ধাওয়া করছিল। এক পর্যায়ে সিএনজি ও তার যাত্রীরা ডিবির দুই দলের মধ্যে পড়ে যায়। এ সময় হঠাৎই সিএনজি থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ‘ডাকাত’কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, দুটি টাইগার বাম, একটি সবুজ রঙের গামছা, ৯টি স্মার্ট এবং বাটন মোবাইল, ১৬ পিস ইয়াবা, একটি লাইটার এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

খিলক্ষেতে ডিবি-ছিনতাইকারী গুলি বিনিময়, নিহত ২

আপডেট সময় ০৫:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১