ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে আদালতে নিয়ে আসলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম।

রোববার রাতে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশারফ হোসেন মাসুম ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের ছেলে ও আওয়ামী লীগ নেতা মৃত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় হৃদয় নামে একজন আহত হওয়ার ঘটনায় করা মামলায় মোশারফ হোসেন মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪