ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুপ্রস্তাব দেওয়ায় রুবেলকে হত্যা, অতঃপর…

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মানিকগঞ্জের সিংগাইরে কৃষক রুবেল মিয়া (৩৫) হত্যা মামলায় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে র‌্যাব-৪ এর একটি দল এ হত্যার মূলহোতা বিজয় (১৯) ও শ্রাবনী আক্তারকে (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত বিজয়ের সঙ্গে শ্রাবণী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ৫ দিন আগে কৌশলে শ্রাবণীর মোবাইল থেকে স্পর্শকাতর কিছু ছবি নিজের মোবাইলে নেয় রুবেল মিয়া। এরপর শ্রাবণীকে অনৈতিক প্রস্তাব দেয়। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয় বিজয়। রুবেলকে হত্যার পরিকল্পনা করে। এরপর গত ৬ নভেম্বর শ্রাবণীকে দিয়ে রুবেলকে নদীর পাড়ে ডেকে নেওয়া হয়। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও ছুরিকাঘাতে রুবেলকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় তারা। নিখোঁজের দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে ফোর্ডনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে র‍্যাব ও পুলিশ।

এ বিষয়ে র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিজয় এবং শ্রাবনী দুজনের রুবেলকে হত্যার কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কুপ্রস্তাব দেওয়ায় রুবেলকে হত্যা, অতঃপর…

আপডেট সময় ১০:৫১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪