ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

১৪ ঘণ্টা পর চুরি হওয়া নবজাতক উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে

১৪ ঘণ্টা পর চুরি হওয়া নবজাতক উদ্ধার

সিএনএম প্রতিনিধিঃ

নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই দিনের নবজতক মাত্র দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়।

সোমবার (১০ মে) দুপুরে নরসিংদী মডেল থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, রোববার (৯ মে) সকালে সদর হাসপাতালের দোতলায় নানির কোল থেকে ২ দিন বয়সী নবজাতক চুরি হয়। চুরির পরই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করে পুলিশ। এর মধ্যে পুলিশের কাছে খবর আসে এক অটোরিকশাচালক নরসিংদী সদর হাসপাতালের গেটের সামনে থেকে এক অজ্ঞাত নারীকে ব্রাহ্মন্দি এলাকায় নামিয়ে দিয়ে আসে।
অটোরিকশা চালককে নিয়ে রাত ১টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে শিশুটিকে পায় লিপিকা নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর কাছে।

ওই নারীর ভাষ্যমতে, তার আগে আরও দুই মেয়ে রয়েছে। গর্ভের সন্তানটিও মেয়ে। সমাজের মানুষের লজ্জার ভয়ে কয়েকদিন আগে অজ্ঞাত ওই নারীর সঙ্গে একটি পুত্রসন্তানের বিষয়ে আলোচনা করে। পরে ওই নারী তাকে একটি পুত্র সন্তান এনে দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। সর্বশেষ রোববার দুপুরে তার বাসায় সদর হাসপাতালের চুরি হওয়া ওই শিশু নিয়ে হাজির হন অজ্ঞাত নারী। তারপর ২ হাজার টাকা বখশিসের বিনিময়ে বাচ্চাটি লিপিকার হাতে তুলে দেন তিনি। তারপর বাসা থেকে চলে যায় অজ্ঞাত নারী।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ বলেন, এই উদ্ধার কাজ অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তঃসত্ত্বা এবং যিনি চুরি করেছেন তাকে আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। অপরাধ এবং মানবিক দুই দিক বিবেচনা করে এখন পর্যন্ত ওই নারীকে গ্রেফতার করিনি। পুলিশ কাজ করছে, এটার সঙ্গে আরও কোন চক্রের যোগসাজস আছে কি না তা খতিয়ে দেখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

১৪ ঘণ্টা পর চুরি হওয়া নবজাতক উদ্ধার

আপডেট সময় ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১