মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাড়িওয়ালাকে শ্বাসরোধে হত্যা

  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১, ৮.৪০ এএম
  • ৪৪৮ বার পড়া হয়েছে
বাড়িওয়ালাকে শ্বাসরোধে হত্যা

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্ত্রী হোসনে আরা (৫০) নামের এক বাড়িওয়ালাকে শ্বাসরোধে হত্যা করেছে ভাড়াটিয়া। শনিবার (৮ মে) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসনে আরা ঝাউচর গ্রামের আজিমউদ্দিনের স্ত্রী। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত হোসনে আরার ছেলে আল আমিন জানান, রংপুর এলাকার হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা স্থানীয় একটি কারখানায় চাকুরি করেন। গত পাচঁ মাস আগে আমাদের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। ভাড়াটিয়া হারুন অর রশিদের সাথে আমার বাবার সুসম্পর্ক গড়ে উঠে। বিশ্বস্থ হওয়ায় আমাদের বাসায় হারুন অর রশিদ ও তার স্ত্রী নিয়মিত যাতায়াত করতো। আমার মা কোথায় টাকা ও স্বর্ণালংকার রাখতো সব কিছুই জানতো ভাড়াটিয়ার স্ত্রী সুলতানা।

সেই সুযোগে শনিবার রাতে ভাড়াটিয়া হারুন অর রশিদ আমার বাবা ও মায়ের সাথে গল্প করার এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে আমার বাবাকে অচেতন করে। পরে আমার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘুমের ওষুধ খাইয়ে বাড়িওয়ালাকে শ্বাসরোধে হত্যার পর ভাড়াটিয়া পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com