ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনডম টেস্টারের ভূমিকায় রাকুল প্রীত সিং

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে

কনডম টেস্টারের ভূমিকায় রাকুল প্রীত সিং

সিএনএম ডেস্কঃ

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীরা চিন্তাধারায় অনেকটা আধুনিক। কিন্তু কনডম টেস্টারের ভূমিকায় অভিনয় করতে তাদের অনেকেরই রয়েছে ঘোর আপত্তি। নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন রাকুল প্রীত সিং। এবার পর্দায় কনডম টেস্টারের চরিত্রে নিজেকে তুলে ধরবেন এই অভিনেত্রী।

কনডম টেস্টারদের নিয়ে কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি নির্মাণ করছেন বলিউডের স্বানমধন্য প্রযোজক রনি স্ক্রুওয়ালা। তবে সিনেমাটির শিরোনাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
শোনা যাচ্ছে, সিনেমাটির নাম ‘ছত্রীওয়ালি’ হতে পারে। কারণ সাধারণ স্থানীয় ভাষায় কনডমকে ছত্রী বলা হয়। রাকুল যেহেতু কনডম পরীক্ষকের ভূমিকায় অভিনয় করবেন, তাই এমন নাম হতেই পারে।

সিনেমটি সাহসী তবে হাস্যকর হবে, অনেকটা ড্রিম গার্লের মতো। এই সিনেমার জন্য সারা ও অনন্যাকে প্রস্তাব দেওয়া হলেও তারা এতে রাজি হননি। তাদের না পেয়ে রাকুল প্রীত সিংকে চরিত্রটির জন্য বেছে নেন নির্মাতা।
প্রসঙ্গত, কনডম কেনার সময় বা শব্দটি উচ্চারণ করতে গিয়েও ভারতীয়রা লজ্জা পান। কনডম টেস্টারের ব্যাপারটি অনেকের কাছেই অজানা। মূলত বড় বড় কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রাপ্তবয়স্কদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কনডম তৈরির পর তা তাদের দেওয়া হয়। এরপর এগুলোর কার্যক্ষমতা পরখ করেন কনডম টেস্টাররা। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাজারে নতুন কনডম নিয়ে আসে প্রতিষ্ঠানগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কনডম টেস্টারের ভূমিকায় রাকুল প্রীত সিং

আপডেট সময় ০৯:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১