ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

তাণ্ডব’র সেটে মনিরের মৃত্যু, শাকিবকে উদ্দেশ্য

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

রাজশাহীতে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে গত শনিবার (৩ মে)। রাজশাহী মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছিলেন পরিচালক রায়হান রাফি।
মনিরের মৃত্যুতে শোবিজাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই স্টান্টম্যানের মৃত্যুতে শাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে ঢাকাই সিনেমার মেগাস্টার নির্লিপ্ততায় অনেকে অবাক হয়েছেন।

জানা গেছে, শাকিব খানের শাকিব সেসময় শুটিং করলেও সহকর্মীর মৃত্যুতে একবারের জন্যও হাসপাতালে যাননি। মনিরের পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি। বিষয়টি নিয়ে সহকর্মীদের মধ্যেও এক ধরণের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

যা উঠে এসেছে চিত্রনায়িকা রত্না কবিরের এক ফেসবুক স্ট্যাটাসে। যেখানে তিনি পর্দার নায়ক শাকিবকে বাস্তবের নায়ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
শাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে এক খোলা চিঠিতে রত্না লিখেছেন, “সুপ্রিয় শাকিব খান, কাল আপনার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। শুনেছি, আপনি একবারও ছেলেটির কাছে হাসপাতালে বা তার পরিবারের কাছে যাননি। আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না। এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না।’

রত্না আরও বলেন, ‘এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার। আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে। এখন কিছু ফেরত দেওয়ার সময়। মনিরের পরিবারের পাশে দাঁড়ান। পর্দার পেছনের যারা আপনাকে আজকের শাকিব বানিয়েছে, তাদের ভুলে যাবেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শিখেন পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান। আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

তাণ্ডব’র সেটে মনিরের মৃত্যু, শাকিবকে উদ্দেশ্য

আপডেট সময় ০১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫