মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১২ হাজার ইয়াবাসহ ৫মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ৫.২৭ এএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে
১২ হাজার ইয়াবাসহ ৫মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
সোমবার (৪ মে)​ রাতে আদাবর থানার শেখেরটেক প্রবাল হাউজিং রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নুরুল ইসলাম ওরফে রিগান (৩৩), জামাল হোসেন (৩৬), জাবের হোসেন নিলয় (১৮), আলী হোসেন তন্ময় (২১) এবং রাজীব সূত্রধর (২৫)। এসময় তাদের হেফাজত থেকে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদাবর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com