ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সক্রিয় নারী নেতা-কর্মীদের অনেকেই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে সংগঠনকে সুসংগঠিত রেখে নেতৃত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। খালেদা জিয়ার সরকারের সময়ে মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কথা ভাবছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নে নারীদের আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব দেশের সরবরাহ ব্যবস্থায় পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় গ্যাস আমদানিসহ বিভিন্ন বিকল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মানুষের দুর্ভোগ কমানো, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, গণপরিবহন স্বাভাবিক করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের নিন্দা জানান রিজভী।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। তারা জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য

আপডেট সময় ০৩:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬