ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়ে এ মিছিলে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুরের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক লোকজন ঢাকা-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করছেন। দিনের আলো ফোঁটায় পাশে দিয়েই অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। এমনকি মিছিলের কারণে পেছনের দিকে একটি ট্রাককে আটকে থাকতে দেখা যায়। বিক্ষোভকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বেসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তারা যে বিক্ষোভ মিছিল করবে এমন তথ্য আমাদের কাছে ছিল না। এছাড়া জায়গাটি পালং ও নড়িয়া থানার বর্ডার হওয়ায় হুটহাট করে তারা মোটরসাইকেল নিয়ে এসে মিছিল করে চলে যায়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা

আপডেট সময় ১২:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬