সিএনএমঃ
রাজধানীর কদমতলী হতে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি নুরে আলম (৩৫) ’কে রাজধানীর কদমতলী থানা এলাকা হতে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন এলাকা থেকে সিএমপি, বাকলিয়া থানার মামলা নং-১০(০২)১৯, গজারিয়া থানার জি আর সাজা প্রসেস নং-১২০/২৬, ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ০২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড অনাদায়ে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি নুরে আলম (৩৫), পিতা-ইউসুফ আলী লস্কর, সাং- পুরাতন বাজার ,থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ’কে পরোয়ানা তামিলকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিক গ্রেফতার
-
Reporter Name - আপডেট সময় ০১:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















