ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার প্যারা পনি একজন পেশাদার ছিনতাইকারী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার তারা জানতে পারে, স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যা মামলার সন্দেহভাজন ছিনতাইকারীরা রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনিকে তার সহযোগী সেড্রিকসহ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

র‌্যাবের ভাষ্য, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল। নিহত শিক্ষিকার স্বামী আব্দুল মতিনও ঘটনাস্থলে ওই মোটরসাইকেলটি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে রাজধানীর ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

গাবতলী থেকে রিকশাযোগে ঢাকায় আসার পর তাদের রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটি শেরেবাংলা নগর থানার মামলা নম্বর ২৩।

র‌্যাবের তথ্য অনুযায়ী, মোশারফ হোসেন পনি ওরফে প্যারা পনি দীর্ঘদিন ধরে রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি পেশাদার ছিনতাইকারী এবং একাধিক অপরাধে অভিযুক্ত।

তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চুরি, সিঁধেল চুরি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে হাতিরঝিল, আদাবর ও কাফরুল থানায় মাদকের তিনটি মামলা; ভাটারা, মোহাম্মদপুর, কাফরুল, বাড্ডা ও শাহজাহানপুর থানায় চুরি, সিঁধেল চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ছয়টি মামলা রয়েছে।

এ ছাড়া আদাবর, খিলগাঁও ও কামরাঙ্গীরচর থানায় চুরি ও সিঁধেল চুরির আরও তিনটি মামলা রয়েছে। ঢাকার বাইরে চাঁদপুর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলাসহ তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬