ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর লালবাগ এলাকা হতে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মো: মাহফুজুর রহমান লিমন (৩৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় সংঘটিত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান লিমন (৩৯)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ভিকটিম নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসা পরিচালনার সময় আসামি মাহফুজুর রহমান লিমন (৩৯) ও মেহেদী হাসান রুবেলের সঙ্গে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিল। এ সময় আসামিরা ভিকটিমের মেয়েকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। এতে ভিকটিম ও তার মেয়ে সম্মতি না থাকায় আসামিরা তাদের হয়রানি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৭/০৬/২০২৬ তারিখে লোহারপুল মোড়ে ভিকটিম’কে চাকু দেখিয়ে মারধর করে জোরপূর্বক নিয়ে যায় এবং গুরুতরভাবে আহত করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে কয়েকটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন যার মামলা নং- ০২, তারিখ- ০৩/০৭/২০২৬ খ্রি., ধারা- ৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৩২৬অ/৩৫৪/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৭/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন এতিমখানা মোড় এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: মাহফুজুর রহমান লিমন (৩৯), পিতা- আব্দুল করিম তোতা মিয়া, সাং- নুরবাগ মসজিদ গলি, পাগলা দেলপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লালবাগে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ০৭:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬