ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কব্জিকাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্য সামুরাইসহ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর মোহাম্মদপুরে দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপের’ সক্রিয় তিন সদস্যকে একটি সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার (২৯ আগষ্ট) সকালে মোহাম্মদীয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) এবং মো. চাঁন মিয়া (২০)।

র‌্যাব-২ জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার তিনজন ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’ এবং ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপের’ প্রধান আনোয়ারসহ গ্রুপটির অধিকাংশ সদস্যকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।

হানিফ হোসেন ওরফে জয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি, দ্রুত বিচার আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এসবের মধ্যে তিনটি মামলার অভিযোগপত্রে তিনি অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। চাঁন মিয়ার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকসংক্রান্ত দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-২।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কব্জিকাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্য সামুরাইসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬