ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল, আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশের ধাওয়ায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উত্তরার জসীমউদদীন এলাকায় এ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে র‍্যাব-১ কার্যালয়ের পাশের এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী জসীমউদদীন এলাকায় জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও পোস্টার দেখা যায়। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়।

পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ নেতাকর্মীরা

মিছিলটি র‍্যাব-১ কার্যালয়ের পাশের এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে পুলিশ ধাওয়া দিলে কয়েকজন নেতাকর্মী আশপাশের বিভিন্ন গলিতে চলে যান। এ সময় অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে পোস্টার ও ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

তিনি বলেন, অভিযানের সময় পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, পুলিশ ধাওয়া দিলে আশপাশের লোকজনও ধাওয়া করেছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর আইনশৃঙ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অনুমতি ছাড়া কোনো ধরনের মিছিল বা সমাবেশের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল, আটক ১

আপডেট সময় ০৪:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬