ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
সাকিব হোসেইনঃ
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই আগষ্ট) সকাল ১১টার দিকে কড়িকান্দি বাজারস্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু ও আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মানিক ও গোলাম মহিউদ্দিন জিলানী এবং সদস্য সালাউদ্দিন সরকার।
এসময় কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুল আখন্দ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকারসহ দলটির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও পরলৌকিক শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তিতাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

আপডেট সময় ০৯:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬