সিএনএমঃ
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। রোববার থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১০ আগষ্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- সুমন (২৬), মো. আরিফ (২৭), সুজন (৪২), আইয়ুব (৩০), মো. আরিফ (২০), মো. সাফায়াত (২০), ইমরান (৩০), মো. রুবেল (২২), মো. নাসির (২৮), রাসেল আহম্মেদ ডালিম (৩৭), আবু সাইদ (১৯), শাহারিয়ার নাজিম জয় (২০), মো. জামাল ওরফে মেহেদী হাসান (১৯), মো. মোবারক হোসেন (১৯), মো. রাকিব (২৪), মো. ইউসুফ (২৬), মো. কাউছার (২৩) ও মো. শুভ (২১)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত অপরাধীও রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 























