সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— জাহিদুল ইসলাম (৫১), ওমর ফারুক (৩৮), আব্দুর রহিম (৩৫), রতন দেওয়ান (৩০), সজিব (১৯), রমজান, জাফর, সানী, দেলোয়ার হোসেন (৩২), রাজু (২৮), শরীফুল ইসলাম মাহিম (২৫), শরীফুল ইসলাম (৩২), আহম্মদ ধ্রুব (৩২), তানভীর আহমেদ (১৯), নয়ন (২৫), আ. সালাম (২৭), রাজু ইসলাম (২৩), পিয়ার আলী (১৯), শাহিন (২০), আব্দুর রহমান শুভ (২৩) ও রাফসান (২০)।
রোববার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Reporter Name 






















