রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ৯৯৯ এ কল

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১.৪৮ পিএম
  • ৪৯৭ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

নোয়াখালীর মাইজদী পৌর এলাকায় অবৈধভাবে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রাহী। তিনি সদর উপজেলার মোল্লা কাঠপট্টির লিটনের ছেলে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আটক করা হয়।
জানা গেছে, মাইজদী পৌর এলাকায় সকাল থেকেই প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিল রাহী। এ সময় স্থানীয়রা তাকে বাধা দিলেও তিনি তার বিক্রি বন্ধ করতে রাজি হননি। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে এক যুবক পুলিশের সহায়তা চান। পরে খবর পেয়ে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে শিয়ালের মাংসসহ তাকে আটক করে পুলিশ।
সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আটক আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com