ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

প্রাইভেটকারে যাত্রীদের শরীরে ১৭৭ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৬০৬ বার পড়া হয়েছে

প্রাইভেটকারে যাত্রীদের শরীরে ১৭৭ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ৫

সিএনএম প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে গভীর রাতে প্রাইভেটকারে যাত্রীবেশে শরীরে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো ১৭৭ বোতল ফেন্সিডিল।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় হিলি থানার হরিহরপুর পাকা রাস্তা থেকে প্রাইভেটকারে অভিনব কায়দায় শরীরে রাখা অবস্থায় এসব ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জনই নারী।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মৃত জেকের আলীর স্ত্রী বানু বেওয়া (৬২), মৃত রিয়াজ সরদারের স্ত্রী রাজিয়া সুলতানা (৬০), সোহেল রানার স্ত্রী মাজেদা বেগম (৩৩) ও খান সাত্তারের ছেলে মাসুদ রানা (৩৮)। এরা সবাই জয়পুরহাট জেলার পাঁচবিবির আটাপাড়া গ্রামের বাসিন্দা। গাড়িচালক আবু সাইদকেও গ্রেপ্তার করা হয়েছে।

হিলি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১২ টার দিকে হিলির হরিহরপুর নামক পাকা রাস্তায় টহলরত থানার পুলিশ সদস্যরা প্রাইভেটকারটিকে আটক করে। এসময় প্রাইভেটকারের যাত্রীদের শরীর তল্লাশি করে ১৭৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

প্রাইভেটকারে যাত্রীদের শরীরে ১৭৭ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৫:৪৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১