ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণে

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে

মাদারীপুরে ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণে

সিএনএম প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. বিল্লাল বেপারি (৬০) নামে এক মাদরাসার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে মাদারীপুর জেলাহাজতে প্রেরণ করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. বিল্লাল বেপারি (৬০) উপজেলার পান্তাপাড়া গ্রামের সিরাজ বেপারির ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার এলাকার পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজি মহিলা মাদরাসার এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারি। একপর্যায় মাদরাসার পরিচালক ভুক্তভোগী ওই ছাত্রীকে ফুসলিয়ে তার নিজ বসতঘরে নিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মাদরাসার বোডিংয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় মাদরাসা পরিচালক বিল্লাল বেপারি। এ বিষয়টি দেখে ওই ছাত্রীর সহপাঠীরা তার খালাকে জানান।

সোমবার রাতে ওই ছাত্রীর খালা বাদী হয়ে ডাসার থানায় মাদরাসার পরিচালক বিল্লাল বেপারিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পরই ডাসার থানার এসআই সাহেব আলীর নেতৃত্বে এএসআই কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি বিল্লাল বেপারীকে গ্রেপ্তার করেন।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি বিল্লালকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাদারীপুরে ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণে

আপডেট সময় ১১:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১