ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বাদ পড়ল যে দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর চলমান বিশ্বকাপ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল হাইতির। টানা দুই ম্যাচে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থাকা ক্যারিবীয় দেশটি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ছিটকে গেছে বিশ্বকাপের মঞ্চ থেকে।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল হাইতি। ফলে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট শূন্য। অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট চার করে, আর স্কটল্যান্ডের ঝুলিতে আছে তিন পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও হাইতি আর স্কটল্যান্ডকে টপকাতে পারবে না।

এর কারণ, এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট হলে প্রথম বিবেচনা করা হচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফল। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় সেই হিসাবেও পিছিয়ে রয়েছে হাইতি। ফলে শেষ ম্যাচের ফল যাই হোক, গ্রুপের শেষ স্থান থেকে তাদের আর উপরে ওঠার সুযোগ নেই।

৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠবে। কিন্তু দুই ম্যাচেই হারায় সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে হাইতির।

৫৪ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির যাত্রা তাই শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই। নিয়মরক্ষার শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বাদ পড়ল যে দেশ

আপডেট সময় ১২:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬