সিএনএম প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রীর দায়ে আল আমিন নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দোকানে থাকা ৫০ কেজি পঁচা মাংস জব্দ করা হয়। পরে জব্দকৃত পঁচা মাংস উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা উপস্থিতিতে মাটির নিচে চাপা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে অভিযুক্ত আল আমিনের দোকানে এই মাংস সরবরাহ করে আসছে এবং এই মাংস নিয়মিত ক্রেতাদের কাছে বিক্রি করতেন আল আমিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান জানান, ক্রেতা ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি মাংস জব্দ করা হয়। নবীনগর উপজেলা প্রশসান জানান ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 





















