বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রাজধানীতে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৭.৫৬ এএম
  • ৪০৬ বার পড়া হয়েছে
রাজধানীতে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

সিএনএম প্রতিবেদকঃ

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি বাসার সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে মাকসুদুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১১টার দিকে মাকসুদকে মৃত ঘোষণা করে।
মৃত ব্যক্তির ছেলে মাসুম বিল্লাহ জানায়, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়। বর্তমানে মতিঝিল ফকিরাপুলের ১৭৫ নম্বর বাসার ৬ লায় ভাড়া থাকে। তার বাবার মানসিক সমস্যা ছিল।
মাসুম বলেন, প্রায় ৫ মাস ধরে তার বাবার মানসিক সমস্যা ধরা পড়ে। এর আগেও দুইবার বাসা থেকে একাকী বের হয়ে যায়। পরে খুঁজে নিয়ে আসি। তার চিকিৎসাও চলছিল।
তিনি বলেন, ‘আজ সকালে কাউকে কিছু না বলে ছাদে যায়। নিচ থেকে জানতে পারি ছাদ থেকে আমার বাবা পড়ে গেছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com