সিএনএমঃ
রাজধানীর কদমতলী এলাকার একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকার ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার ভেতরে কেউ আটকে আছেন কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সাদ্দাম মার্কেট এলাকার ফোম কারখানায় আগুন
-
Reporter Name - আপডেট সময় ০৮:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- ৮১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























