বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জীবন  — নুরুন্নবী সোহেল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭.৩১ পিএম
  • ২৩ বার পড়া হয়েছে

জীবন
 নুরুন্নবী সোহেল

জীবন
কোনো দেহের ভিতর আবদ্ধ নয়,
বরং দেহই তার ক্ষণিক ধারক,
যেন শূন্যতা নিজেই ধার নেয় একটুখানি স্পন্দন।

তার নেই হাত
তাই সে স্পর্শ করে অনুপস্থিতির ভেতর দিয়ে,
নেই পা
তবু সে পৌঁছে যায় অজানা দূরত্বে,
নেই মুখ
তবু উচ্চারিত হয় নীরবতার গভীরতম ভাষা।
জীবন আসলে এক অদেখা সঞ্চরণ,
যেখানে রক্ত নয়, প্রবাহিত হয় অনুভবের অনামা নদী,

যেখানে মস্তিষ্ক নয়,
চেতনার অন্ধকারেই জ্বলে ওঠে উপলব্ধির দীপ।

জীবন থাকে
যেখানে কোনো অবয়ব নেই,
যেখানে অস্তিত্ব মানে শুধু থাকা নয়,
বরং না-থাকার ভেতরেও টিকে থাকা এক গভীর প্রতিধ্বনি।

এক অদৃশ্য বিস্তার
যা কখনো ধরা দেয় না,
তবু প্রতিটি শূন্যতাকে পূর্ণ করে রাখে
অলিখিত, অব্যক্ত, অথচো অনিবার্য উপস্থিতিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com