শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মিরপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩.৪২ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মিরপুরে ডাকাতির ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে পল্লবী, আশুলিয়া ও সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন: মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) এবং সজীব (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ মার্চ দুপুরে মিরপুর মডেল থানার দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় ওই দিনই মামলা দায়ের করা হয়।
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গ্রেফতার মাসুদ মিয়া মিরপুর এলাকায় একটি বাসায় ডাকাতির বিষয়ে পরিকল্পনা করেন এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের জানান। এরই প্রেক্ষিতে গত ১০ মার্চা ডাকাতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত গ্রেফতার মাসুদ, সুমন, ইমরানসহ অজ্ঞাতনামা আসামিরা মিরপুর থানার কাজীপাড়া বাসস্ট্যান্ড বড় মসজিদের সামনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হন।
ডাকাত দলের সদস্যরা ওই বাসায় প্রবেশ করে মারধর করে বেঁধে রেখে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুপুরে ডাকাতি করেন। ঘটনার পর হতে মিরপুর মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, বিভিন্ন গ্রাউন্ড সোর্সিংয়ের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন, ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য তদন্ত কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com