রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কবরস্থানের গাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯.৪১ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুষ্টিয়ার খোকসায় কবরস্থানের গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার সাতপাখিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শতবর্ষী সাতপাখিয়া কবরস্থানটি ১৬ বিঘা জমির ওপর অবস্থিত। কোটি টাকা মূল্যের কয়েক হাজার মেহগনি গাছ রয়েছে। প্রতিষ্ঠানটির কর্তৃত্ব নিয়ে সাতপাখিয়া ও বরইচারা গ্রামের মাতব্বরদের বিরোধ রয়েছে। সাতপাখিয়া গ্রামবাসীর নিয়ন্ত্রণে চলে বর্তমান কমিটি। বরইচারা গ্রামের মাতব্বরদের রয়েছে আর একটি কমিটি। সাতপাখিয়া গ্রামবাসীদের বর্তমান কমিটি কবরস্থান থেকে ১০টি মেহগণির গাছ বিক্রি করে সেখানে মাটি ভরাট শুরু করে। শুক্রবার সকালে বরইচারা গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কবরস্থানের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। এসময় সাতপাখিয়া গ্রামের বাসিন্দাররা মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষকে প্রতিহতের চেষ্টা করে। শুরু হয় দুই গ্রামবাসীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। এভাবে চলে প্রায় পৌনে এক ঘণ্টা। দুই পক্ষের আহতের সংখ্যা বাড়তে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কবরস্থানের মাটির শ্রমিক শুকুর আলী বলেন, ‘তারা প্রায় ২০ জন শ্রমিক কবরস্থানে কাজ করছিলেন। হঠাৎ করে সাবেক ইউপি চেয়ারম্যান ও গোপগ্রাম ইউনিয়ন বিএপির সাবেক সভাপতি মাসুদ আহসান শিবলীর নেতৃত্বে প্রায় ২০০ লোক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের প্রত্যেকের হাতে দেশী ধারালো অস্ত্র ছিলো। শ্রমিকরা পালিয়ে নিজেদের রক্ষা করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান ও গোপগ্রাম ইউনিয়ন বিএপির সাবেক সভাপতি মাসুদ আহসান শিবলী বলেন, ‘তাদের পূর্ব পুরুষরা সাতপাখিয়া কবরস্থানের জমি দান করেন। কিন্তু প্রতিপক্ষ সেটা মানতে নারাজ। সাতপাখিয়া গ্রামের কয়েকজন সাবেক মেম্বার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চুরি করে গাছ বিক্রি করেছে। বরইচারা গ্রামের লোকজন গাছ কাটা বন্ধ করতে গিয়েছিল। এ সময় প্রতিপক্ষ তাদের ওপর হামলা করে। হামলা আহত বরইচারা গ্রামের বিল্লাল হোসেনসহ (৪০) দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।’
সাতপাখিয়া কবরস্থানের সভাপতি আবু মুসা বলেন, ‘কবরস্থানে প্রতিপক্ষ বরইচারা গ্রামবাসীদের কোনো অবদান নেই। তার পরেও তারা মৃতদেহ দাফন করে। অনেকবার তাদের বাধা দেয়া হয়েছে। কমিটর সিদ্ধান্ত মোতাবেক ১০টি মেহগণির গাছ বিক্রি করা হয়েছে। সে টাকা দিয়ে কবরস্থানের মাটি ভরাট কাজ করা হচ্ছে। প্রতিপক্ষ বিনা উষ্কানিতে কমিটির নিয়োজিত শ্রমিকদের ওপর হামলা করে দেয়াল লিখন মুছে দেয়। সাতপাখিয়া গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করে। তাদের হামলায় কমিটির প্রায় ১০ জন আহত হয়েছেন।’
এছাড়াও কবরস্থানে শ্রমিক ও গ্রামবাসীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন তিনি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘দুই এলাকার পরিস্থিতি শান্ত আছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com