সিএনএম ডেস্কঃ
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে আফ্রিকার দেশ মৌরিতানিয়াকে হারিয়েছে মেসির দল। সার্বিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে স্পেন। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে জার্মানি। তবে ইংল্যান্ডকে রুখে দিয়েছে উরুগুয়ে।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো।
এদিন বুয়েন্স আইরেসে ফিফা র্যাঙ্কিং এর ১১৫তম দল মৌরিতানিয়াকে আতিথ্য দেয় আর্জেন্টিনা। তাই হয়তো মেসি, ডি পল, মাস্তানতুয়ানোদের বেঞ্চে বসিয়ে শুরু করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।
ম্যাচের ১৭তম মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। রাইট ব্যাক মোলিনার পাস থেকে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেস। ৩২ মিনিটে দ্বিতীয় গোল পায় আলবি সেলেস্তারা। এবার ফ্রি কিন থেকে দারুন গোল আদায় করে নেন তরুন মিডফিল্ডার নিকো পাস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসি, ডি পল সহ মোট ৪ ফুটবলারকে মাঠে নামান স্কালোনি কিন্তু তৃতীয় গোল আসেনি। উল্টো ইনজুরি সময়ে জর্ডান লেফোর্ড এক গোল শোধ দেন মৌরিতানিয়ার হয়ে। ২-১ গোলে জয়ে তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।
আরেক ম্যাচে বড় জয় পেয়েছে জায়ান্ট স্পেন। সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ৩১ ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটি। পুরো ম্যাচেই ৭২ শতাংস বল পজেশন রেখে আধিপত্য দেখিয়েছে লা রোহ ফিউরিরা।
ম্যাচের ১৬ ও ৪৪ মিনিটে জোড়া গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল। দারুন ফর্মে থাকা এই ফরোয়ার টানা ৫ ম্যাচে গোলের দেখা পেলেন। দ্বিতীয়ার্ধে বদলি হেসেবে নেমে স্পেনের হেয়ে অভিষেক হয় ভিক্তর মুনিয়োসের। ৭২ মিনিটে গোল করে অভিষেকটা স্বরণিয় করে রাখলেন ওসাসুনার খেলা এই স্প্যানিশ উইঙ্গার।
আরেক প্রীতি ম্যাচে রাতে মুখোমুখি হয় জার্মানি ও সুইজারল্যান্ড। তীব্র লড়াই হয় দুই ইউরোপিয়ান দেশের লড়াইয়ে। ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চার গোল। দান এনদোয়ে ও ব্রেল এমবোলে দুটি গোল করেন সুইজদের হয়ে। আর জনাথন থার আর গ্যানাব্রির গোলে স্কোর লাইন ২-২ করে জার্মানি।
দ্বিতীয়ার্ধে জার্মানদের হয়ে জোড়া গোল করেন ফ্লোরিয়ান ভিরস। আর জোয়েল মন্তেইরো সুইজারল্যান্ডের হয়ে ১ গোল করলেও; ৪-৩ গোলের বড় জয় পায় নাগেলসম্যানের দল।
অন্য ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে উরুগুয়ে। ম্যাচের ৮১ মিনিটে বেন হোয়াইটের গোলে লিড নেয় ইংল্যান্ড। কিন্তু পেনাল্টি থেকে ইনজুরি সময়ে গোল করে দলকে ড্র এনে দেন উরুগুয়ে অধিনায়ক ভালভার্দে।