ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তিতাস উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ‘তিতাস উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী চেয়ারম্যান বাড়ি মাঠ প্রাঙ্গণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।
বক্তব্যের শুরুতেই অধ্যাপক আব্দুল মতিন জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও তিতাস উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ শামীম সরকার বিজ্ঞ। উল্লেখ্য, তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভাপতির বক্তব্যে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার।
​এছাড়াও বক্তব্য রাখেন, ​হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী মাওলানা সাইদুল হক, তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সালাউদ্দিন সরকার, ​তিতাস উপজেলা ব্যবসায়িক ফোরামের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছবির হোসেন, ​তিতাস উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাসেল মাহমুদ।
হাফেজ বোরহান উদ্দিন সরকারের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা ব্যবসায়িক ফোরামের সেক্রেটারি মোঃ নুরে আলম সরকার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জুলাই বিপ্লবের শহীদদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

তিতাস উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

আপডেট সময় ০৪:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬