আর জনমের নীল পোট্রেট (প্রাইম ভার্সন)
-পাগলা জাঈদ
উৎসর্গঃ Sheikh Mousumi
পরজনমে তোর ও আমার
বয়স দেখিস থাকবে ষোল
এই কি হল? চমকে গেলি?
বুক মাদুলি খুলবো দেখিস
এক কামড়ে হৃৎপাঁজরে
কাঁপন হবে বুকমাঝারে
দেহের ভাঁজে আমি হব
কৃষ্ণ সয়ং রাধিকা রঙ
তুলবো দেখিস তোর দু’গালে
রোজ বিকালে রাখাল আমি
গোধূল্ যখন অস্তগামী
পানের সাথে জর্দা মুখে
লাল টুক-টুক ঠোঁটের সুখে
আসবি বধূ থাকবে শুধু
আকাশভরা তারার মেলা
মধ্যরাতের একটু আগে
হাসবি বধূ লেপ্টে মধু
আমার অধর ওষ্ঠ মাখা
মহাপ্রলয় আসবে যখন
নাভীর মূলে দুনিয়া ভুলে
আমি তখন বুলবুলি তোর
নাজুক বুকে আদরখেকো
আদরখেকো তোর দু’চোখে
আঁকবো যখন মায়ার ছবি
তুই নেত্রী আমিই কবি
কেমন হবে জীবন নদী?
ভাবতে পারিস কইলজা পোড়া
বাঁধনছেঁড়া জোছনা হয়ে
নামবে যখন তোর কপোলে
বুড়িগঙ্গার অবাক ঢলে
আমি যখন প্রেম ছোঁয়াবো
মোহনা মন সিক্ত জলে
ভাবতে পারিস কেমন হবে
পর জনমে তোর ও আমার
ষোলোর ঘরের নামতা গুলো
ভালো শুধু বাসবো ভালো
আর যা কিছু এলোরমেলো
বিলিয়ে দিলাম এই জনমে
হৃদের কোণে প্রসব করুক
পঙতি নামের কাব্য শাবক
আমরা না হয় স্বপ্ন মেখে
এই জনমে নিলাম ছুটি
আজকে থেকে ভাবতে পারিস
তুই ও আমি এই পৃথিবীর
শেষ গোধূলির কাব্যে আঁকা
অবাধ্য নীল পাখির দু’টি।