শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

থানার ওসি, এসির বিরুদ্ধে নারী ব্যবসায়ীদের সাথে সখ্যতা থাকার অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮.২৮ পিএম
  • ৫৪ বার পড়া হয়েছে
থানার ওসি, এসির বিরুদ্ধে নারী ব্যবসায়ীদের সাথে সখ্যতা থাকার অভিযোগ
বিশেষ প্রতিবেদকঃ
যাত্রাবাড়ি থানার ওসির বিরুদ্ধে নারী ব্যবসায়ীদের সাথে সখ্যতা থাকার অভিযোগ দায়ের করেছেন মাকসুদা নামে এক নারী। তিনি অভিযোগে বলেন, আমি হিউম্যান রিসোর্স এন্ড হেল্থ ফাউন্ডেশন এর ঢাকা জেলা কো-অর্ডিনেটর। আমি অভিযোগ করিতেছি যে, গত ৩০/১১/২০২৫ ইং তারিখে ডিএমপির যাত্রাবাড়ি থানা এলাকার আবাসিক হোটেল ১) গোল্ডেন, ২) মিজান ৩) ছায়ানীড় ৪) ডিএমডি ৫) সানমুন ৬) রোজভিউ ৭) আল হায়াত ৮) ঢাকা টাইমস এ চলা অপকর্মের বিরুদ্ধে  মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল ঢাকায় একটি মামলা দায়ের করি।
যাহার পিটিশন নং-১৯০/২০২৫, ধারা-৬/৭/১০ (১) /১১/১২ (১) (২) এর (ক) (ঘ)। মামলা হওয়ার পর তদন্তের দায়িত্ব দেন যাত্রাবাড়ি থানাকে। মামলার পিটিশনটি থানায় আসার পর তদন্তের দায়িত্ব পান এসআই আশরাফুজ্জামানকে যার মোবাইল নং-০১৭১২৪২৬২৩৯। তদন্ত কর্মকর্তার সাথে আমি একাধিকবার যোগাযোগ করলে তদন্ত কর্মকর্তা কোন ব্যবস্থা না নিয়ে উদ্ভট কথা বার্তা বলে এবং মামলায় উল্লেখিত আটক থাকা একাধিক ভিকটিমকে উদ্ধারে অদ্য পর্যন্ত কোন ব্যবস্থা নেয় নাই। উপরন্ত মামলায় উল্লেখিত হোটেলগুলোতে জমজমাট মাদক, ও নারী বেঁচা কেনার কারবার চলছে ও নানা ফন্দি ফিকির করে প্রত্যন্ত অঞ্চল হতে দালালদের মাধ্যমে হোটেলগুলোতে কৌশলে সহজ সরল মেয়েদের এনে নানাবিধ শারীরিক, মানসিক নির্যাতন করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে দালালরা অর্থ উপার্জন করতে ঐ সকল নারীদের দেহজীবী বানিয়ে তুলে দিচ্ছে খদ্দেরের হাতে এ বিষয়ে ঐ সকল অসামাজিক, অপরাধকর্মের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর যাত্রাবাড়ি থানা পুলিশ তদন্তের দায়িত্ব পাওয়ার পর মামলায় উল্লেখিত অসামাজিক ব্যক্তিবর্গ অপরাধীদের সাথে যাত্রাবাড়ি থানার ওসি সহ তদন্ত কর্মকর্তা সখ্যতা গড়ে তুলে
ঐ হোটেলগুলোতে চলা অপকর্মে গোপনে সহযোগিতা করছে যাত্রাবাড়ি থানার ওসি, ইন্সেপেক্টর তদন্ত, ইন্সেপেক্টর অপারেশন ও ডেমরা জোনের এসি। এরিমধ্যে মামলার তদন্ত কর্মকর্তার সাথে ও ওসির সাথে মামলার বাদী মাকসুদা দেখা করতে যাত্রাবাড়ি থানায় গেলে হঠাৎ দেখতে পান মামলার আসামী হোটেল মালিকদের নিয়ে অফিসার ইনচার্জ কি যেন সলা পরামর্শ করছে।
আসামীদের ওসির সাথে এমন খোশ গল্প করতে দেখে এক পর্যায় মাকসুদা থানা থেকে বের হয়ে বাহিরে চলে আসেবাহিরে অপেক্ষা করতে থাকা অবস্থায় এরিমধ্যে এসি, ওসির তদারক কারী থানার দালাল দুইজন লোক তার সম্মুখে এসে তাকে বলে, যে মামলা করেছেন ভালো কথা এগুলো নিয়ে বাড়াবাড়ি কইরেন না মামলায় যে হোটেলগুলো উল্লেখ করেছেন ঐ হোটেলের মালিক মিজানগণরা ওসি, ইন্সেপেক্টর তদন্ত, ইন্সেপেক্টর অপারেশন ও এসিকে মাসে প্রায় ২০ লক্ষ টাকা চাঁদা দেয় তাই ঐ হোটেলগুলো নিয়ে মাথা ঘামাইয়েন না। কোর্টে গিয়ে মামলাটি তুলে নেন। নইলে আপনার হয়রানির শেষ থাকবে না। এরপর আমি মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুজ্জামানকে ফোন দিয়ে মামলায় উল্লেখিত ভিকটিম উদ্ধার করতে বললে তদন্ত কর্মকর্তা আমাকে জানায় তাদের সময় হলে তারা ব্যবস্থা নিবে। অথচ হোটেলগুলোর অপরাধ কর্মের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ, বা সায়েদাবাদ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না হোটেলের রুমগুলোতে প্রতি নিয়ত কোন কোন নারীর ফাঁদে পরে শারীরিক ও মানসিক নির্যাতন. ধর্ষণ সহ বিভিন্ন কৌশলে নারীদের অপহরণ করে দালালরা মুক্তিপণ পর্যন্ত আদায় করছে। কোন নারী ফাঁদে পরে দালালদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে রেহায় পাচ্ছে না অসহায় নারীরা। হতে হয় সর্বশান্ত।  যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ জনপদ মোড়ে আল হায়াত আবাসিক হোটেলে সর্বশান্ত হওয়া এক নারী আটক হওয়ার পর দালালদের হাতে পায়ে ধরে বাঁচতে চাচ্ছে এমন অবস্থায় হোটেলের আশেপাশের কক্ষের লোকজন ঘটনা জানতে পেরে পাশের রুমে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে তার গ্রামের বাড়ি যাওয়ার জন্য লোকজন গাড়িতে তোলে দেওয়ার সহযোগীতা করেন। অন্য আরেকটি রুমে ঐ নারীকে হোটেলে আনা দালালদের সহায়তাকারী শাহিদা সেখানে থাকা লোকজনদের অনুরোধ করে বলে, ভাই আপনাদের কিছু টাকা পয়সা দেই আপনারা মেয়েটিকে আমার কাছে বুঝিয়ে দেন। আমরা এখানে যা কিছু করি হোটেল মালিকদের লাভের জন্য করি। তাছাড়া যাত্রাবাড়ি থানার ওসি, ইন্সেপেক্টর তদন্ত ,ইন্সেপেক্টর অপারেশন, ও ডেমরা জোনের এসি স্যারের নলেজে দিয়েই করি। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার ইমরান ও জামাল ওরফে রাজু হোটেল মালিক আবুল হোসেন সবুজ, রুমে এসে লোকজনের সাথে থাকা সাংবাদিকদের হুমকির সুরে বলেন, আল হায়াত আবাসিক হোটেলেই শুধু নারী আর মাদক ব্যবসা হয় না সায়েদাবাদে আরও বেশ কিছু আবাসিক হোটেলে এ অপকর্ম চলে। এছাড়া যাত্রাবাড়ি থানার ওসি রাজুর ব্যাচমেট অন্য থানার ওসি তার সায়েদাবাদে রয়েছে বেশ কিছু আবাসিক হোটেল যেমন-মুনমুন, আকবর, মেহরান, তিতাস, রয়েল-২, মর্ডান, ইন্টার কম। এছাড়াও আরো কয়েকটি আবাসিক হোটেল। ঐ হোটেলগুলোতেও জমজমাট নারী ও মাদক ব্যবসা। কাজের বুয়া সাজাইয়া ভবনের তালায় তালায় মেয়ে মানুষ রাখিয়া দেদার্চে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা করছে। তাছাড়া অস্ত্রধারী সন্ত্রাসীরা সেখানে ওত পেতে থেকে এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে সেখানকার অপকর্ম তো কেউ দেখে না। পারলে ওসির ঐ হোটেলগুলোতে যেয়ে সেখানে রুমগুলোতে আটক থাকা বা বুয়া বেশে হোটেলের সর্দারনীদের কিছু করেন বা তাছাড়া তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তার আর বিপদের শেষ থাকে না। আপনারা আমার এই হোটেল থেকে দ্রুত চলে যান নয়ত আপনারা নিজেরাই বিপদে পরবেন। আপনারা এখান থেকে না চলে গেলে আমি ওসি সাহেবকে ফোন করে আপনাদের বিপদে ফালানোর ব্যবস্থা করব। এ রকম হুমকি ধমকি দিয়ে থাকেন।
সায়েদাবাদ এলাকার বসবাস করা হাজী মোয়াজ্জেম আলী বলেন, সায়েদাবাদের হোটেল গুলো এক নরকে পরিণত হয়েছে। প্রতিনিয়তই দেখা যায় হোটেলে অবাদে নারী পুরুষদের উঠানামা হচ্ছে। মাঝে মধ্যে হোটেলগুলো হতে নারীরা কান্না করতে করতে নেমে আসে। বিগত দিনে যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে নারীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঐ সকল নারীদের দালালরা বিভিন্ন কৌশলে এনে তাদের বশে আনতে না পেরে নারীদের হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। যাত্রাবাড়ি এলাকার হোটেলগুলোতে যত ধরনের অপকর্মই চলুক না কেন পুলিশের সখ্যতা থাকায় এই হোটেলগুলোর অপকর্ম বন্ধ হয় না। বিশেষ করে থানার ওসি, ইনেস্পেক্টর তদন্ত , ইন্সেপেক্টর অপারেশন, ডেমরা জোনে এসির রুমে মাঝে মধ্যে দেখা যায় আবাসিক হোটেল মালিকরা কেউ কেউ বৈষম্য বিরোধী সহ বিভিন্ন মামলার পলাতক দাগী দোষী ফেরারি আসামীরা বন্ধু বেশে খোশ গল্প এবং চায়ের দাওয়াত গ্রহন করে বিভিন্ন আড্ডায় মগ্ন থাকে। এরকম দৃশ্য হরহামেশায় দেখা যায়।
এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ওসি, ইনেস্পেক্টর তদন্ত , ইন্সেপেক্টর অপারেশন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুজ্জামান ডেমরা জোনে এসির সাথে মুঠোফোনে যোগাযোগ করে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com