ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। অন্যদিকে, সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

সংবিধানের রেফারেন্স টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বিএনপি ও তাদের শরিক দলের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই দ্বিতীয় ধাপে ১১ দলীয় জোটের বিজয়ীরা শপথ নেবেন। এ উপলক্ষ্যে তাদেরকে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। ইতোমধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন

আপডেট সময় ১২:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬