ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় এ প্রসিকিউশন দাখিল করা হয়।

শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আই জি পি এ কে এম শহিদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এসবি প্রধান মনিরুল ইসলামসহ ৮ জনকে অভিযুক্ত করা হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয় , ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রাখা হয়। এরপর সোয়াত ও সিটিটিসি গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে। জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই কর্মকর্তারা জঙ্গি নাটক করেছিলেন। এই ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে বহু আগে। কেউ কেউ ডিবি হেফাজতে ছিলেন দুই-তিন মাস ধরে। সেখান থেকে তাদের ধরে নিয়ে রাতে ওই বাসায় জড়ো করা হয়। পরে রাতের বেলা ব্লক রেইডের কথা বলে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই হাজির হন। সেই লোকদের গুলি করে হত্যা করে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করেন। সে সময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬