ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছি

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি যদি সত্যিই অভাবের কারণে করে থাকেন তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছি।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে কোনও মিথ্যা মামলার আসামি করা হবে না। আমরা কাউকে মিথ্যা মামলার আসামি করিনি। মিথ্যা মামলাও দায়ের করিনি। আমাদের ৮টি মামলায় আসামি মাত্র একজন করে। সে জায়গায় কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে মামলা করেছেন। শত শত মানুষকে মামলার আসামি করেছেন। এসব মামলা নিয়ে বাণিজ্য চলছে।

তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রচারণায় দিশেহারা হয়ে অনেকে মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা বলি তোমাদের ঘরেও তো মা বোন আছে। যে কোন কিছুর বিনিময়ে আমাদের মা বোনদের সম্মান আমরা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

জামায়াত আমির বলেন, এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যাচ্ছে। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ লজ্জা পায় তো এ জন্য বললাম বেসরকারি খাজনা। প্রতি ট্রাকে ৫ হাজার। ট্রাকের ড্রাইভার থেকে চালকলের মালিক পর্যন্ত সবাই অতিষ্ঠ। আমরা দেশের সকল মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিবো। যারা চাঁদাবাজি করো তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দিবো সেদিন তোমরাও সম্মানের সাথে এদেশে বসবাস করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছি

আপডেট সময় ০৭:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬