বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
আগ্নেয়াস্ত্রসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক বেডরুমে ঢুকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ২ নেতার জামিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুন্সীগঞ্জের শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির ৪ প্রার্থীর হাইকোর্টে আবেদন মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ হুমকির মুখে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ও আসমানিয়া বাজার চানখারপুলে ৬ হত্যা ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ খামেনি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৭.৫৯ পিএম
  • ৯৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হওয়ায় হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে মধ্যরাতের মধ্যে হাসপাতালের চারতলার একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে রোগীর স্বজনদের সঙ্গে নার্সদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও হেনস্তার করার অভিযোগ ওঠে। এতে ওই চিকিৎসক আহত হন। একই ঘটনায় তিনজন ওয়ার্ডবয়ও আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার পর হাসপাতালে দায়িত্বরত অন্যান্য ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে হাসপাতাল এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন—সুনামগঞ্জ জেলার ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), তার স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) এবং ছাতক থানাধীন দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)। আটককৃতদের মধ্যে দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মধ্যরাতেই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন। এক বিবৃতিতে তারা জানান, একটি চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর উপপরিচালক মাহবুবুর আলম বলেন, ঘটনার পর থেকেই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com