শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জাটকা বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে কারাদণ্ড

  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৫.১৭ এএম
  • ৪৪৮ বার পড়া হয়েছে
জাটকা বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে কারাদণ্ড

সিএনএম প্রতিনিধিঃ

 

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে পাঁচ অসাধু ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ এপ্রিল) সকালে কালকিনির মিয়ারহাটে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন: কোমর বেপারী, মো. সজিব সরদার, শিপন বেপারী, কালাম সরদার, পারভেজ সরদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালকিনির মিয়ারহাটের পাইকারী মাছের আড়ৎ জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় সেখান থেকে হাতেনাতে আটক করা হয় পাঁচ অসাধু ব্যবসায়ীকে। পাশাপাশি এক হাজার পাঁচশ কেজি জাটকা জব্দ করা হয়।

আটক পাঁচ ব্যবসায়ী প্রত্যেককে জাটকা বিক্রির দায়ে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদি হাসান। এছাড়া জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com