ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মুন্সিগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

এম জে রহমানঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে সদ্য প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়ন, খাসকান্দি, বেগম বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিসহ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত।
প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আব্দুল কুদ্দুস ধীরেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

মুন্সিগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় ০৮:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬