ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেপ্তার ৯

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেপ্তার ৯

সিএনএম প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আকলিমা আক্তার নামের এক নারীকে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ভুক্তভোগী ওই নারীকে মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিও থেকে আসামিদের শনাক্ত করা হয়।

জানা গেছে, শুক্রবার (১৬ এপ্রিল) রাতে বাউফল উপজেলার নাজিরপুর এলাকা থেকে ঘটনার প্রধান অভিযুক্ত শাকিল হোসেন ওরফে শাকিল ডাক্তার (৪০)কে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে উপজেলার বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে আরও ৮ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
নির্যাতিতা আকলিমা আক্তার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এ তথ্য নিশ্চিত করে জানান, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী মো. কামাল হোসেন ও মো. বাবুল হাওলাদারের সমর্থনের মধ্যে গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সংঘর্ষ হয় এবং ওই মহিলাকে অমানবিক মারধর করে। যা পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় । এ বিষয়ে আবদুস সালাম হাওলাদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করে।

অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত ও অপরাধ) মো. মাহাফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. মুকিত হাসান খান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যনার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেপ্তার ৯

আপডেট সময় ১২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১