বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবাহী ট্রাক উল্টে আহত ৯

  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১.৫৩ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক উল্টে অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে একটি রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘন্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে চালক সামনের দিকের সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালকসহ ট্রাকে থাকা ৯ জন গুরুতর আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com