ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭-১০ দিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান,হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগামী সাত থেকে আট দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৭-১০ দিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট

আপডেট সময় ১২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫