ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এসময় তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি, লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’- ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধে থাকবেন। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

আপডেট সময় ০৩:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫