বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৫.৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮.০৩ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কেরাণীগঞ্জে আনুমানিক ১ লক্ষ ৬৮ হাজার টাকা মূল্যমানের ৫.৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান ১৭.২০ ঘটিকার সময় ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া মিরেরবাগ কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে অনুমানিক ১,৬৮,০০০/- (এক লক্ষ আটষট্টি হাজার) টাকা মূল্যমানের ৫.৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর মোঃ সাগর (৩২), পিতা- মোঃ শহিদুল্লাহ, সাং- ইকুরিয়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com