ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে মাদক পাচারকালে ১ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে নাফনদীর জাদিমুড়া সংলগ্ন সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটক রোহিঙ্গা যুবকের নাম মো. সালাম (৩৫)। তিনি টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওলা মিয়ার ছেলে।

কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাদিমুড়া সংলগ্ন নাফনদীর সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক কারবারিরা মিয়ানমার থেকে মাদক পাচার করবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দমদমিয়া বিওপির বিজিবির একটি নৌ-টহল দল ১৭ ডিসেম্বর ভোরে ওই এলাকায় অবস্থান নেয়।

মিয়ানমার দিক থেকে কয়েকজন মাদক কারবারি নাফনদীর জাদিমুড়া এলাকায় প্রবেশ করলে বিজিবির টহল দল তাদের ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে।

অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় ০৯:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫