শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আড়াইহাজারে মস্তকবিহীন অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২.০৭ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মস্তকবিহীন এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী চকের মধ্যে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি চকের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে কীভাবে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com