ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের পুরাতন ভারালিয়া গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ পুলিশ।

সোমবার ( ১৫ ডিসেম্বর) দুপুর আসলাম মিয়ার বাড়ির সামনে খোলামোড়া থেকে আটি বাজার সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেয়।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। সুরতহাল রিপোর্টে মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত ( ওসি)  সাইফুল আলম বলেন,চোর সন্দেহে ওই ব্যক্তিকে মারধর করা হয়ে থাকতে পারে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫