ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ৪৬৬ বার পড়া হয়েছে

১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় লকডাউনের দ্বিতীয় দিনে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) র‌্যাব-৩ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক চালানের গোপন সংবাদ পেয়ে বন্দর থানা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। পরে একটি গাড়ি তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মনজুর আলম নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

মনজুর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ওই ইয়াবাগুলো কক্সবাজার থেকে আনা হচ্ছিল। এসব ইয়াবা ভুলতা ও গাউছিয়া এলাকায় সরবরাহ করা হতো।

মনজুর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১