ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

তিতাসে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় যুবক আহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ওয়াইফাই ব্যবসাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় মাহতাব হোসেন(২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে৷
গতশুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাহতাব হোসেন দড়িকান্দি গ্রামের মহিউদ্দিনের ছেলে৷
হামলার শিকার মাহতাব হোসেন হাসপাতালের বেডে শুয়ে তার স্বজনদেরকে জানান, মাসুদ ভুইয়া ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে মাহতাবের নিজ বাড়ির গেটে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মাহতাবের স্বজনদের দাবি অভিযুক্ত দড়িকান্দি গ্রামের মাওলান হোসেনের ছেলে মাসুদ ভুইয়া পূর্বেও একই ধরনের অপরাধে জড়িত ছিলেন। মাত্র দুই মাস আগে একই ওয়াইফাই ব্যবসা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের রাকিব সরকারকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। ওই ঘটনায় রাকিবের পরিবার তিতাস থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে, যার প্রধান আসামি ছিল মাসুদ ভুইয়া।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

তিতাসে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় যুবক আহত

আপডেট সময় ০৮:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫