ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে স্কুল শিক্ষক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুরের পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন সাহা (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সুজন সাহা দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে এবং আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুজন সাহার সঙ্গে তার চাচাতো ভাই ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।
মঙ্গলবার দুপুরে ওই বিরোধকে কেন্দ্র করে বাড়িতে আবারও দুপক্ষের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শান্তিরঞ্জনের দোকানের কর্মচারী লোকমান হোসেন লাঠি দিয়ে সুজন সাহার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সুজন সাহার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিহতের স্বজনরা শান্তিরঞ্জনের বড় ভাই মানিক সাহার স্ত্রী শংকরী সাহাকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, ‘তাদের মধ্যে জমি নিয়ে পুরানো বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। একজন সহকর্মীর এমন মৃত্যু আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ও কষ্টদায়ক।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে স্কুল শিক্ষক নিহত

আপডেট সময় ১০:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫