ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের তিন নেতাকে গণপিটুনি

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর মিরপুরের শাহআলীর বি ব্লকের মনি কানন উচ্চ বিদ্যালয়ের সামনে পাবনা জেলা ছাত্রলীগের তিন নেতাকে চিনতে পেরে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বুধবার(৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে এঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, “আমরা জেনেছি তিনজনই ছাত্রলীগের নেতা। তারা পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে তাদের নাম এখনো নিশ্চিত নই। তাদের মধ্যে দুজনের নামে পাবনায় একাধিক মামলা আছে বলে তথ্য এসেছে। আমরা তাদের সঠিক নাম পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই করছি।” কে বা কারা কেন মারধর করলো জানতে চাইলে ওসি বলেন, “তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত, চিনতে পেরে কয়েকজন মারধর শুরু করে। পরে আরও অনেকে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছাত্রলীগের তিন নেতাকে গণপিটুনি

আপডেট সময় ০৪:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫